মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৯) নামের এক মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুর কৌটা গ্রামে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। কামাল হোসেন গাংনী উপজেলার সিন্দুর কোটা গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং কুমারী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই খসরু আল মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সিন্দুর কোটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।এসময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।