শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রশিক্ষনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 25, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ নভেম্বর: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের গার্লস গাইড ও গার্ল ইন স্কাউটস’র কুচকাওয়াজ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান কুচকাওয়াজ প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্সনে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের ৬০ জন গার্লস গাইড ও গার্ল ইন স্কাউটস’র সদস্য অংশ নিচ্ছে।