মেহেরপুর নিউজ, ১৯ অক্টোবর: মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের বাদক দলের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান এ প্রশিক্ষনের উদ্বোধন করেন।
এসময় প্রশিক্ষক মিজানুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের বিদ্যালয়ের বাদক দলের সদস্যরা অংশ গ্রহন করে।