বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 27, 2017

মেহেরপুর নিউজ, ২৭ নভেম্বর: মহান বিজয় দিবস পালন উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যোগে কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান, দলনেতা খুশিআরা খাতুন প্রমুখ। এরআগে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজে পৌছালে বিদ্যালয়ের গার্ল গাইডস ও গার্ল ইন স্কাউটের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি প্যারেড পরিদর্শন ও সামাল গ্রহন করেন।