বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 26, 2018

মেহেরপুর নিউজ, ২৬ ফেব্রুয়ারি: মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষক ও সাংবাদিক মিজানুর রহমান এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।