শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের ছেলে মেয়েদের উপবৃত্তির টাকা বিতরন

By মেহেরপুর নিউজ

August 17, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগস্ট:

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের শতাধিক ছাত্রীর মাঝে উপবৃত্তির টাকা বিতরন করা হয়েছে।

আজ ১৭ আগস্ট মঙ্গলবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজের উদ্যেগে শতাধিক ছাত্রীর মাঝে উপবৃত্তির টাকা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক। সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ।