মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজে প্যারেড প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজে প্রাঙ্গণে প্যারেড প্রশিক্ষণ শুরু করা হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বি এম কলেজের শতাধিক ছাত্রী প্যারেড প্রশিক্ষণ অংশগ্রহণ করছে।