বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের কুচকার প্রশিক্ষণ শুরু

By মেহেরপুর নিউজ

November 04, 2024

মেহেরপুর নিউজঃ

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের  কুচকার প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ প্রাঙ্গনে কুচকাজ প্রশিক্ষণ শুরু হয়। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ রওশনারা খাতুন প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিজয় দিবস প্যারেড প্রশিক্ষণে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ৬০ ছাত্রী অংশগ্রহণ করছে।