শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন শামিম আরা হিরা

By মেহেরপুর নিউজ

July 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুলাই: মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শামিম আরা হিরা মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ম্যনেজিং কমিটির সভাপতি মনোনিত হয়েছে।

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ সূত্রে জানা গেছে সম্প্রতি ঐ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হওয়ায় কর্তৃপক্ষ শামিম আরা হিরাকে সভাপতি করে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নাম প্রস্তাব পাঠায় সে অনুযায়ী তাকে সভাপতি হিসাবে মনোনয়ন দেয়।