খেলাধুলা

মেহেরপুর মিজানুর রহমান রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দূরন্ত হোটেলবাজার জয়ী

By মেহেরপুর নিউজ

November 21, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ নভেম্বর: মেহেরপুর জাগ্রত তরুণ সম্প্রদায়ের উদ্দ্যোগে মরহুম মিজানুর রহমান রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের খেলায় মেহেরপুর দূরন্ত হোটেলবাজার একাদশ জয় লাভ করেছে।  মঙ্গলবার মেহেরপুর বোসপাড়া মাঠে অনুষ্ঠিত খেলায় দূরন্ত হোটেলবাজার ৫ উইকেটে মেহেরপুর হালদারপাড়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে হালদারপাড়া একাদশ ১৪ ওভারে ৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। পিন্টু দলের পক্ষে ২৭ রান করেন। দূরন্ত হোটেলবাজারের পক্ষে অয়ন ও চয়ন ২ টি করে উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে দূরন্ত হোটেলবাজার একাদশ ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। দলের পক্ষে সান্টু ২৫ ও আবির ২৪ রান করেন।