খেলাধুলা

মেহেরপুর মিডিয়া কাপ ফুটবলে রাধাকান্তপুর জয়ী

By মেহেরপুর নিউজ

August 12, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ আগষ্ট:

মেহেরপুর টিভি মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় রাধাকান্তপুর একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গালার মাঠে অনুষ্ঠিত খেলায় রাধাকান্তপুর একমাত্র গোলে গাংনীর নতুন ব্রজপুর কে পরাজিত করে। বিজয়ী দলের আজিজ জয়সূচক গোলটি করে। খেলাটি পরিচালনা করেন আবু আক্তার।