খেলাধুলা

মেহেরপুর মিডিয়া কাপ ফুটবলে উজুলপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

August 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট: মেহেরপুর টিভি মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় উজুলপুর একাদশ জয়লাভ করেছে। শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গালার মাঠে অনুষ্ঠিত বন্দর যুব স্পোটিং ক্লাব ও উজুলপুর একাদশের মধ্যেকার খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে নিষ্পত্তি করানো হয়। পরে টাইব্রেকারে উজুলপুর একাদশ ২-০ গোলে বন্দর যুব স্পোটিং ক্লাবকে পরাজিত করে।