খেলাধুলা

মেহেরপুর মিডিয়া কাপ ফুটবলে ভোমরদহ আনসার ভিডিপি ক্লাব জয়ী ।। মাঞ্জারুলের হ্যাট্রিক

By মেহেরপুর নিউজ

August 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগষ্ট: মেহেরপুর টিভি মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের উদ্যোগে মেহেরপুর মিডিয়া কাপ ফুটবল টুর্ণামেন্টে ভোমরদহ আনসার ভিডিপি ক্লাব বিজয়ী হয়েছে। সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বন্দর গালার মাঠে অনুষ্ঠিত খেলায় ভোমরদহ আনসার ভিডিপি ক্লাব ৩-০ গোলে বাগোয়ান ইয়াং ষ্টার ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মাঞ্জারুল হ্যাট্রিক গোল করে।