খেলাধুলা

মেহেরপুর মিনি ফুটবলে রাইপুর ও হরিরামপুর জয়ী

By মেহেরপুর নিউজ

December 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুর এফসিবি ক্লাবের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিনি ফুটবল টুর্নামেন্টে হরিরামপুর একাদশ ও রাইপুর একাদশ নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।

আজ সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় হরিরামপুর একাদশ ১-০ গোলে যতারপুর একাদশকে   এবং রাইপুর৪-১ গোলে মেহেরপুর ইয়াং ষ্টার ক্লাবকে পরাজিত করে। খেলায় হরিরামপুরের পক্ষে ইটালি এবং রাইপুরের পক্ষে শামিম ২টি,জামিল ১টি ও কেরা ১টি করে গোল করে।