বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

February 05, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মিশন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সাধু বার্নবার চার্জ প্রাঙ্গণে মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল হক জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। পরে মিশন স্কুলের প্রধান শিক্ষক রাখি বিশ্বাস বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।