মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগষ্ট : ওয়ামীর উদ্যোগে মেহেরপুর শহরের মিয়াপাড়ায় মিয়াপাড়াজামের মসজিদ নির্মান কাজ উদ্বোধন করা হয়। শনিবার মেহেরপুর জেলা জামায়াতের আমির আলহাজ মোঃ ছমিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন। ওই সময় সেখানে মসজিদ নির্মান কমিটির সভাপতি আহসান হাবিব, সম্পাদক সিরাজুল ইসলাম, প্রকৌশলী ইকবাল হোসেন, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জিনিয়াস ল্যাবরেটরী স্কুল ও কলেজের অধ্যক্ষ আলামিন ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে মোনাজাত করা হয়।