রাজনীতি

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুলের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

January 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জানুয়ারী: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামলীগ প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। আজ বুধবার সকাল ১১ টার দিকে মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, মুক্তিযোদ্ধা আতাউল হাকিম লাল মিয়া, মতিয়ার রহমান, আব্দুল আজিজ, লুৎফর রহমান প্রমুখ।

পরে আওয়ামীলীগ প্রার্থী সহযোগী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় তিনি গনসংযোগ করেন। এ সময় সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব গোলাম তার সাথে ছিলেন।