মেহেরপুর নিউজ :
শেখ রাসেল দিবস উপলক্ষে মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল ও বিএম কলেজ এর উদ্যোগে আলোচনা সভা ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে আহমদ আলী টেকনিক্যাল ও বিএম কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল ও বিএম কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম।
এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।