খেলাধুলা

মেহেরপুর মুক্তিযোদ্ধা একতা ক্লাব নাইট মিনি ফুটবল টুনামেন্টে ভৈরব ক্লাব সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

September 03, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ সেপ্টেম্বর: মেহেরপুর মুক্তিযোদ্ধা একতা ক্লাবের উদ্যোগে শহরের মন্ডলপাড়ায় নাইট মিনি ফুটবল টুর্ণামেন্টে’র খেলায় ভৈরব ক্লাব ১-০ গোলে পদ্মা ক্লাব কে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। রোববার রাতের খেলায়  ভৈরব ক্লাবের পক্ষে বিপুল এক মাত্র গোল করে দল কে জয় এনে দেয়। একই মাঠের ২য় খেলায় মেঘনা ও কর্ণফুলির ১-১ গোলে ড্র হয়। মেঘনা দলের পক্ষে আক্তার এবং কর্ণফুলির পক্ষে বরকত একটি করে গোল করে । খেলাটি পরিচালনা করেন এমদাদ হোসেন । টুর্ণামেন্টে’র মিডিয়া পাটর্নার  মেহেরপুর নিউজ ২৪ ডট কম।