বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্তিযোদ্ধা ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 21, 2016

মেহেরপুর নিউজ,২১ জানুয়ারী: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের দু:স্থ মুক্তিযোদ্ধা ও বৃদ্ধদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও শহরের মল্লিকপাড়া এলাকায় ১০০ কম্বল বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা বিএমএর সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।