বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি ও সম্পাদক বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত

By মেহেরপুর নিউজ

August 02, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম এবং সাধারন সম্পাদক কবিরুল ইসলামকে খুলনা বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য নির্বাচিত করেছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা এবং কবিরুল মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাসিন্দা।