অন্যান্য

মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে ৪জন কমান্ডারপদে সহ ১৮ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

By মেহেরপুর নিউজ

April 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ এপ্রিল: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে কমান্ডার পদে ৪ জন সহ বিভিন্ন পদে মোট ১৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রোববার বিকাল পর্যন্ত জেলা কমান্ডার পদে সাবেক কমান্ডার বশির আহমেদ,সামসুল আলম সোনা, রাইহানুল কবির ও আলামিন হোসেন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। মোট ১৭টি পদের জন্য রোববার পর্যন্ত অন্যান্য আরও ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন । ৩০ এপ্রিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।