অন্যান্য

মেহেরপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে ৩২ জনের মনোনয়ন পত্র দাখিল

By মেহেরপুর নিউজ

April 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ৩০ এপ্রিল: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন উপলক্ষে বুধবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে মোট ৩২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন । আগামী ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৯১৬ জন ভোটার তাদের ভেটাধীকার প্রয়োগ করেন।

নির্বাচনে আলামিন হোসেন, বশির আহমেদ,সামসুল আলম সোনা ও আবুল কাশেম কমান্ডার পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া ডেপুটি কমান্ডার পদে আলতাফ হোসেন, সিরাজুল ইসলাম, মতিয়ার রহমান, মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে আমানুল্লাহ মন্টু ও সিরাজ উদ্দিন, সাহিত্য সম্পাদক পদে কোমর উদ্দিন , গোলাম রহমান, দপ্তর সম্পাদক পদে চাঁদ আলী, আব্দুল মজিদ পাতান, শ্রম ও জনশক্তি পদে উজির আলী ও দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক পদে সিরাজুল ইসলাম,মোয়াজ্জেম হোসেন, গোলাম হোসেন ও বরকত আলী, সাংগাঠনিক সম্পাদক পদে আমিরুল ইসলাম ও ফজলুল হক, ক্রীড়া সম্পাদক পদে আমিরুল ইসলাম, ত্রান ও সমাজকল্যান পদে মোয়াজ্জেম হোসেন, তথ্য ও গবেষনা সস্পাদক পদে আব্দুল জলিল, প্রকল্প ও সমবায় পদে আব্দুর রহমান, শিক্ষা ও পাঠাগার পদে আবুল হায়াত এবং কার্যনির্বাহী সদস্য পদে আবুল হোসেন, সিরাজ উদ্দিতন বিশ্বাস, আলী হোসেন, সিরাজুল ইসলাম ও লুৎফর রহমান মনোনয়ন পত্র জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন মনোনয়ন পত্র গ্রহন করেন।