মেহেরপুর নিউ ২৪ ডট কম, ০৫ আগষ্ট: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মতিয়ার রহমান বাচ্চুর কর্মকান্ডের বিরুদ্ধে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
মঙ্গলবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার বশির আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা মান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা চাঁদ আলী, গোলাম কিবরিয়া বুলু, আনোয়ার হোসেন, খোদাবক্স, আবুল কাসেম মাস্টার, সফিউল ইসলাম, শওকত হোসেন প্রমুখ ।