বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করেছে উপজেলা পরিষদ

By মেহেরপুর নিউজ

December 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর সদর উপজেলা পরিষদ। মঙ্গলবার দুপুরের দিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধের পুষ্পমাল্য অর্পণ করা হয় ।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকে ইয়ারুল ইসলাম এর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মালা দর্পণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম প্রমুখে উপস্থিত ছিলেন।