বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

November 30, 2017

মেহেরপুর নিউজ, ৩০ নভেম্বর: আগামী ৬ ডিসেম্বর মেহেরপুর মুক্ত দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, আবুল কাসেম প্রমুখ।