বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুক্ত দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 13, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর: মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মেহেরপুর মুক্ত দিবস পালনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবুল কাশেম। বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার মতিয়ার রহমার বাচ্চু, সাংগাঠনিক কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আবুল হায়াত, তৌফিক এলাহী, চাঁদ আলী, ভাষা সৈনিক ইসমাইল হোসেন, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ।