মেহেরপুর নিউজ:
মেহেরপুর-মুজিবনগর মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও দুর্ঘটনা হ্রাসের জন্য এসড়কে অবৈধভাবে রাখা ইট, বালু, খোয়া, পাটখড়িসহ অন্যান্য জিনিস অপসারণের জন্য দারিয়াপুর ইউনিয়ন পরিষদে বিকাল ৪টায় ইউপি চেয়ারম্যান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, দারিয়াপুর, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মেহেরপুর-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। মোনাখালী ইউনিয়ন পরিষদেও বিকাল ৫টার সময় অনুরূপ সভা আয়োজন করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।