মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর সড়কের সংস্কারকৃত সড়ক এবং সংস্কার কাজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সরেজমিন পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনি ।
শনিবার দুপুরে জেলা প্রশাসক সদ্য সংস্কার করা মেহেরপুর মুজিবনগর সড়কের পরিদর্শন করেন। সোশ্যাল মিডিয়ায় সড়কের কাজের মান নিয়ে প্রশ্ন উঠার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে জেলা প্রশাসক মো আতাউল গনি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংস্কারাধীন সড়ক পরিদর্শন করেন।