বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-মুজিবনগর সড়কের দু পার্শ্বে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

October 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর-মুজিবনগর সড়কের দু পার্শ্বে সৌন্দর্যবর্ধন করার লক্ষ্যে সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,(রাজস্ব) আবু সাঈদ,সহকারী বন কর্মকর্তা জাফর উল্লাহ প্রমুখ।