টপ নিউজ

মেহেরপুর-মুজিবনগর সড়কের পথ দুর্ঘটনায় ২ যুবক আহত

By মেহেরপুর নিউজ

May 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-মুজিবনগর সড়কের পথ দুর্ঘটনায় মোহাম্মদ মোহন বাদশা (২০) এবং মিঠু ইসলাম (১৮) নামের ২ যুবক মারাত্মক আহত হয়েছে। তাদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী রেফার্ড করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের সদর উপজেলার বন্দর পিটিআই এর কাছে এ পথ দুর্ঘটনা ঘটে। মোহন বাদশা মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া আশ্রয়ন কেন্দ্রের মোঃ বকুল হোসেনের ছেলে এবং মিঠু ইসলাম একই গ্রামের জিয়ারুল ইসলাম এর ছেলে। জানা গেছে ঘটনার সময় দুই যুবক মোটরসাইকেল চালিয়ে দ্রুতবেগে মেহেরপুর থেকে মুজিবনগর যাওয়ার পথে পিটিআই কেন্দ্রের সামনে স্পিড ব্রেকার এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করা হয়।