বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-মুজিবনগর সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক আহত

By মেহেরপুর নিউজ

September 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-মুজিবনগর সড়কে মটরসাইকেল দুর্ঘটনায় টুটুল ও মমিনুল নামের দুই যুবক আহত হয়েছে। আহতদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রাম নামক স্থানে এ পথ দুর্ঘটনা ঘটে। আহত টুটুল মুজিবনগর উপজেলার পুরোন্দপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং মোমিনুল মোনাখালী গ্রামের খায়রুল ইসলামের ছেলে।

জানা গেছে আহত যুবকদ্বয় পৃথক দুটি মোটরসাইকেলে মুজিবনগর থেকে মেহেরপুর দিকে আসছিল। পথিমধ্যে চকশ্যামনগর গ্রামে একে অপরকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।