বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর মুজিবনগর সীমান্তে পুশ ব্যাক! মহিলা ও ২ শিশুসহ ৫ জন

By মেহেরপুর নিউজ

September 07, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ সেপ্টেম্বর :

মেহেরপুর সীমান্তে একটি পুশ ব্যাকের ঘটনা ঘটেছে।  সোমবার দিনগত রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলার নাজিরাকোণা সীমান্ত দিয়ে মহিলা ও ২ শিশুসহ ৫জনের একটি দলকে বিএসএফ’র সদস্যরা পুশ ব্যাক করে। পুশ ব্যাক হয়ে আসা ব্যক্তিরা হলো- ফরিদপুর জেলার কামারখালী শিবু বৈদ্যের ছেলে বরুন বৈদ্য (৩৫), তার স্ত্রী সুনিতা বিশ্বাস (৩০), ছেলে কাজল বৈদ্য (৭) ও কৃষ্ণ বৈদ্য (৫) এবং মাগুরা জেলার গঙ্গারাম গ্রামের শুধাংশ কুমার (৪০)। মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় থেকে চুয়াডাঙ্গাগামী একটি যাত্রীবাহি বাসযোগে তারা তাদের বাংলাদেশের নিজ নিজ গ্রামে ফিরে যায়। বরুন বৈদ্য জানায়, ২০০৮ সালের  দিকে তারা চোরা পথে ভারতে যায়। তারা নদীয়া জেলার কৃষ্ণনগর এলাকায় বসবাস শুরু করে। ২০১০ সালের শেষ দিকে  কৃষ্ণনগর পুলিশের হাতে তারা আটক হয়। পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। সে থেকে কারা ভোগের পর গত রোববার জেল থেকে তারা ছাড়া পেলে কৃষ্ণনগর পুলিশ তাদের চাপড়া থানার পাথর ঘাটা সীমান্ত ক্যাম্পের বিএস এফ’র হাতে তুলে দেয়।

পাথরঘাটার বিএসএফ সদস্যরা সোমবার মধ্যরাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরা কোণা গ্রামে ঠেলে পাটিয়ে দেয়। পরে তারা পায়ে হেটে কেদারগঞ্জের মোড়ে এসে আবস্থান করে। সকালে তারা একটি যাত্রীবাহি বাসে করে নিজ নিজ এলাকায় চলে যায়। সে আরও জানায় কৃষ্ণনগর জেল খানায় ২ শতাধিক বাংলাদেশি নাগরির দীর্ঘদিন যাবত বন্দিজীবন  যাপন করছে।