বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর-মুজিবনগর সড়কে ইউপি সদস্যর মোটর সাইকেল ছিনতাই

By মেহেরপুর নিউজ

December 04, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর: মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনখালীতে এক ইউপি সদস্যর মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মোনাখালী ইউপি সদস্য  রেজাউল ও একই গ্রামের ফিরোজমোল্লা মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখার পর বাড়ি যাবার পথে  পথিমধ্যে চকম্যঅমনগর-মোনাখালী গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫/৬ জন ছিনতাইকারি অস্ত্রের মুখে তাদের গতি রোধ করে। এ সময় ছিনতাইকারিরা তাদের ডিসকভারী মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তাদের সাথে আসা একই গ্রামের ফিরোজ মোল্লার মটরসাইকেলটি নিয়ে পালাবার সময় তেল লাইন খুলে যায়। পরে ঐ মটরসাইকেলটি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। মুজিবনগন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।