অন্যান্য

মেহেরপুর-মুজিবনগর সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ যুবক আহত

By মেহেরপুর নিউজ

July 25, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জুলাই:

মেহেরপুর-মুজিবনগর সড়কে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে মোটর সাইকেল দূর্ঘটনায় ৩ যুবক আহত ও এক ছাগল মারা গেছে। রোববার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুর শহরের মন্ডলপাড়ার চাঁদ আলীর ছেলে হাফিজুল(৩০) ও হালদারপাড়ার কানু হালদারের ছেলে মানিক কুমার হালদার ও বামনপাড়ার ইসাহক আলীর ছেলে বানাত আলী একটি মোটর সাইকেল যোগে মুজিবনগর যাবার পথে সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে রাস্তা পার হওয়া একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ৩ যুবকই মারাত্মক আহত হয়। ঘটনা স্থলে ছাগলটি মারা যায়।  আহত ৩ যুবককে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।