মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ক্রিকেট লিগে মেহেরপুর ভেনাস স্পোটিং ক্লাব ও গোভীপুর ভৈরব ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। শনিবার অনুষ্ঠিত খেলায় ভেনাস স্পোটিং ক্লাব ১৩০ রানে শালিকা যুব সংঘকে এবং গোভীপুর ভৈরব ক্লাব ১২ রানে চাঁদবিল শেরে বাংলা ক্লাবকে পরাজিত করেছে। মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ভেনাস ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করেন। মাহমুদুল ৬৯ ও রাজ দলের পক্ষে ৪২ রান করেন। শালিকার পক্ষে হারুন ৩ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে শালিকা ২০ ওভার ২ বলে ৯২ রান করে সবাই আউট হয়ে যায়। হাবিব দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন। অনিমেষ ও করিম ভেনাসের পক্ষেে ২ টি করে উইকেট লাভ করেন। সোহেল ও মালেক খেলাটি পরিচালনা করেন। এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাট করতে নেমে গোভীপুর ভৈরব ক্লাব ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। রিগান দলের পক্ষে ৫৮ ও সাদ্দাম ৩৭ রান করেন। চাঁদবিলের পক্ষে রিমন ৪ টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে চাঁদবিল ৩৩ ওভার ৩ বলে ২০৮ রান করে সবাই আউট হয়ে যায়। রিমন দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন। খেলাটি পরিচালনা করেন ইমদাদুল হক ও জনি।