মেহেরপুর নিউজ:
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।
রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম উপস্থিত থেকে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের মাঝে প্রত্যেক সদস্যকে নগদ ১ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন।
২দিনে মেহেরপুরের ১ হাজার ৪শ শ্রমিককে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম বলেন করোনার প্রাদুর্ভাবের কারণে মোটর শ্রমিক সদস্যরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিকে লক্ষ্য রেখেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের প্রচেষ্টায় মেহেরপুরে ১৪শ মোটর শ্রমিক সদস্য এবং ১২শ ইজিবাইক চালক সদস্যকে প্রত্যেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।