অন্যান্য

মেহেরপুর মৌচাক মাইক্রো চালক সমিতির প্রথম বার্ষিক নির্বাচন সম্পন্ন, লিটন-মনি পরিষদের নিরঙ্কুশ বিজয়॥ লিটন সভাপতি মনি সম্পাদক নির্বাচিত

By মেহেরপুর নিউজ

July 16, 2012

আপডেট

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জুলাই : মেহেরপুর মৌচাক মাইক্রো চালক সমিতির প্রথম বার্ষিক নির্বাচন শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। নির্বাচনে লিটন-মনি পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বোরবার বিকাল ৪ টা  থেকে অনুষ্ঠিত নির্বাচনে লিটন-মনি পরিষদ ৯টি পদের ৮টিতে এবং মহারাজ-সোহেল পরিষদ মাত্র একটি পদে জয়ী হয়েছেন। নির্বাচনে মোট ১৬৭ জন ভোটারের মন জয় করতে ৯টি পদের বিপরীতে ২টি পূর্ণ প্যানেলসহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এতে মোট ১২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে লিটন-মনি পরিষদ থেকে সভাপতি পদে মোঃ লিটন শেখ (ছাতা) সর্বোচ্চ ৭৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দি মহারাজ (বাস) ৪২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি (দেওয়াল ঘড়ি) ৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সোহেল (চেয়ার) ৪৪ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া একই পরিষদ

থেকে সহ-সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে রিপন (ট্রাক) লটারির মাধ্যমে জয়লাভ করেন। একই ভোট পেয়ে তার একমাত্র প্রতিদ্বন্দি জিনারুল ইসলাম (গরুর গাড়ি) পরাজয় মেনে নেন। লিটন-মনি পরিষদ থেকে সহ-সাধারন সম্পাদক পদে জাহাঙ্গীর খান (মাছ) ৬২ ভোট, কোষাধ্যক্ষ পদে সাজিবার ইসলাম (দোয়াত কলম) ৬৮ ভোট, লাইন সম্পাদক মোঃ মিঠু (বাঘ) ৬৭ ভোট এবং  কার্যকরী সদস্য পদে মোঃ টুটুল (তালাচাবি) ও মিয়ারুল ইসলাম (আম) ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে মহারাজ-সোহেল পরিষদ থেকে একমাত্র প্রার্থী হিসেবে সাংগাঠনিক সম্পাদক পদে ইয়াকুব আলী (সেলাই রেঞ্জ) ৬১ ভোট পেয়ে বিজয়ী হন। এর আগে বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট দান চলে। নির্বাচন পরিচালনা করেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আহসান হাবিব সোনা। তাকে সহযোগিতা করেন মোটর শ্রমিক নেতা মতিয়ার রহমান, রমিজউদ্দিন, রিপন ও নাছিম খান।