মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মেহেরপুর অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত প্লাবনভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় মেহেরপুর সদর উপজেলার ভিন্ন স্থানে ৩শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুর পর্যন্ত মেহেরপুর ভৈরব নদ থানার ঘাট অংশ, সদর উপজেলার কামদেবপুর মরগাং খাল,বলিয়ারপুর কাজলা নদীর অংশ, আশরাফুর ভৈরব নদ অংশ, মেহেরপুর পুলিশ লাইন পুকুর, সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা আশ্রয়ন প্রকল্প পুকুর এবং বুড়িপোতা ইউনিয়ন ভূমি অফিস পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান,আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, ইউপি সদস্য মিলন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।