মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুন: মেহেরপুর সদর উপজেলার যাদুখালি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এক স্কুল ছাত্রের ধুমপান করা বিষয়ক সালিশে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু ভাড়াটে মাস্তান দিয়ে বিচারকে প্রভাবিত করতে উপস্থিত অভিভাবকদের ওপর চাঁপ প্রয়োগের প্রতিবাদে ক্যাম্পাসে তান্ডব চালিয়েছে ছাত্র-শিক্ষক,অভিভাবকসহ স্থানীয় গ্রামবাসীরা।
এসময় উত্তেজিত গ্রামবাসীরা কলেজের আসবাবপত্র ও অধ্যক্ষের মোটরসাইকেল ভাংচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় বিক্ষিপ্ত গ্রাম বাসির ইটের আঘাতে আশরাফ নামে এক পুলিশ কনেস্টবল আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার দুপুরে এঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসীরা জানায় , মঙ্গলবার সকাল ১১ টার দিকে যাদুখালি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্র মিঠুন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাশে ধুমপান করার সময় একাদশ শ্রেনীর ছাত্ররা তাকে ধুমপান করতে বাঁধা দেয় । মিঠুন নিষেধ না মানলে একাদশ শ্রেণীর ছাত্ররা তাকে প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়ে যায়। ঘটনার পরের দিন আজ বুধবার দুপুরে ছাত্র মিঠনের অভিভাবককে ডেকে সুস্থ বিচারের আশ্বাস দেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু। আজ দুপুর ৩ টার দিকে সালিশ শুরু হয়।
সালিশে উপস্থিত অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন,,কলেজের অধ্যক্ষ বিচারকে প্রভাবিত করতে গোপালপুর গ্রাম কিছু মাস্তানকে ভাড়া করে আনে এবং মাস্তানরা তার পক্ষ নিয়ে অভিভাবকদের ওপর চড়াও হন।
একারণে ছাত্র শিক্ষক ও বৃহত্তর যতারপুর পিরজপুরের গ্রামবাসীরা এক হয়ে অধ্যক্ষের কক্ষসহ বিদ্যালয়ে ভাংচুর চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। পিরোজপুর ক্যাম্প ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৩০ রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। যাদুখালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু বলেন, আমার বিরুদ্ধে আণিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে তিনি গোপালপুরের কিছু মাস্তান ভাড়া করে আনার কথা অস্বীকার করেন।