মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার ৪৯ তম জন্মদিন পালন করা হয়েছে। আজ রাত ৭টায় মেহেরপুর জেলা বিএনপির শাহজীপাড়াস্থ কার্যালয়ে জেলা যুবদলের আহবায়ক জহরুল ইসলাম বড়বাবু ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আনছারুল হক কেকে কেটে জন্মদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা আনোয়ারুল হক কালু,অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন,সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন,পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন,যুগ্ন সম্পাদক সামসুল আযম লিল্টু,সহসভাপতি রুহুল আমিন,আব্দুল লতিফ,জুলফিকার বাবু,জেলা ছাত্রদলের সভাপতি মো:মোস্তাকিম,সহসভাপতি আলমগীর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।