বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের হস্তশিল্প প্রশিক্ষণ সমাপ্ত

By মেহেরপুর নিউজ

October 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৭ দিন ব্যাপী হস্তশিল্পের উপর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শেষ হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর সালোম মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক সামন্তবাদী,সালোমের ব্যবস্থাপক সন্ধ্যা রানী মন্ডল , প্রশিক্ষণার্থী তাপসী, সোনালী মন্ডল, শিউলী আক্তার প্রমুখ। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়।