বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কোর্সের সার্টিফিকেট বিতরণ

By মেহেরপুর নিউজ

December 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ব্লক,বাটিক,স্ক্রীন প্রিন্টিং কোর্সের সমাপনী ভাতা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়নের দপ্তর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের প্রশিক্ষনার মাঝে ভাতা,ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ভাতা বিতরণ করেন। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক নোভেলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আল-আমিন হোসেন। পরে ৩০ জন প্রশিক্ষনার্থীর মাঝে ভাতা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।