বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভুমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্ব প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা তথ্য অফিসার মো আব্দুল্লাহ আল মামুন,মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষন বাহাদুর। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মাসুদ আল আহসানের সন্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিল্পব কুমার কুন্ডু,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্রশিক্ষিত যুবক রাসেল আহাম্মেদ,শারমিন আখতার।