অন্যান্য

মেহেরপুর যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক নির্মাণ কাজ পরিদর্শন করলেন প্রজেক্ট অফিসার নবিরুল ইসলাম

By মেহেরপুর নিউজ

February 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ ফেব্রুয়ারি: মেহেরপুরের খড়ের মাঠে প্রস্তাবিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রাথমিক নির্মাণ কাজ  পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রজেক্ট অফিসার ও  সাবেক মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নবিরুল ইসলাম। শনিবার সকাল ১০ টার দিকে প্রজেক্ট অফিসার নবিরুল ইসলাম মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন খড়ের মাঠে নির্মাণাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্র এলাকা পরিদর্শন করেন  এবং নির্মাণ কাজের সাথে জড়িত কর্মকর্তাদের দ্রুততম সময়ে মূলভবনের কাজ শুরুর করার তাগিদ দেন। এ সময় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপিরচালক মাসুদুল হাসান মালিক সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন খড়ের মাঠে ২ একর জমিতে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে ৬ তলা বিশিষ্ট যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।