বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের উদ্যোগে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ । রবিবার দুপুরের দিকে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল প্রাঙ্গণে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর পৌর সভার মেয়র মাহাফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ ও পুরস্কার বিতরণ করেন। রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম পেরেশানের সভাপতিত্বে বই উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান মিজান,রাশেদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। পরে রংতুলি ডিলিজেন্ট একাডেমি স্কুলের শিক্ষার্থীদের হাতে বই এবং পুরস্কার তুলে দেন।