টপ নিউজ

মেহেরপুর রাজনগরে সড়ক দুর্ঘটনায় ১ জন আহত

By মেহেরপুর নিউজ

December 31, 2020

এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

মেহেরপুর সদরের রাজনগর দিনদত্ত ব্রিজ সংলগ্ন এ আর বি কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় বেলাল (২২) নামের এক মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

আহত বেলাল হোসেন মুজিবনগর থানাধীন মহাজনপুর গ্রামের ঘরামি পাড়ার মইনুদ্দিন মাস্টারের ছেলে।

জানা যায়, বেলাল তার বন্ধু রাজুর সাথে কেনাকাটার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা যাচ্ছিল। পথিমধ্যে দীনদত্ত ব্রীজের নিকট পৌছুলে হিজুলী গ্রাম থেকে আসা একটি পাখি ভ্যান দ্রুত গতিতে প্রধান সড়ক বরাবর উঠে পড়ে। তাৎক্ষণিক মোটরসাইকেলের গতি রোধ করতে ব্রেক কষলে রাস্তার উপরে ছিটকে পড়ে বেলাল। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস টিম রক্তাক্ত জখম অবস্থায় তাকে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।