অন্যান্য

মেহেরপুর রাজস্ব বিভাগের উদ্যেগে জেলা প্রশাসককে বিদায়ী সম্বর্ধনা

By মেহেরপুর নিউজ

June 01, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:

মেহেরপুর জেলা রাজস্ব বিভাগের উদ্যেগে মেহেরপুর জেলার বিদায়ী জেলা প্রশাসককে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে রাজস্ব বিভাগের জেলা,উপজেলা ও  ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ ১ জুন মঙ্গলবার সকালে জেলা রাজস্ব বিভাগের উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ। বক্তব্য রাখেন মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক জামালউর্দ্দীন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল,ইউপি ভূমি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন,রমজান আলী প্রমূখ।