মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুন:
মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে খোয়া ভাঙা গাড়ি উল্টে সুজন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়ে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। জানা যায, মেহেরপুর মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামের হেলালউদ্দিনের ছেলে সুজন গতকাল সকালের দিকে ইট ভাঙার উদ্দেশ্যে খোয়া ভাঙা গাড়ি নিয়ে বিদ্যাধরপুর থেকে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে আসার পথিমধ্যে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা শ্রমিক সুজন মারাত্মক আহত হয়। তাকে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় এদিন দুপুরের দিকে তার মৃত্যু হয়।