বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস মিলনায়তনে শপথ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম খোকন শপথ পাঠ করান।

ইসমাইল হোসেনের সভাপতিত্বে মিজানুর রহমান হিরনের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহিনুজ্জামান পলেন,বোরহানুল আজিম রিয়াদ,আশিকুর রবিন,বিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম আলী সহ সভাপতি জাফর আলী প্রমূখ।